1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা: তৃণমূলকে সংগঠিত হওয়ার আহ্বান-বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন

বল বীর ওসমান হাদীদের চির উন্নত শিরই নতুন বাংলাদেশের শক্তি

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়েছেন

সংক্ষিপ্ত কলাম ; আসাদুজ্জামান মুরাদ 

নির্যাতন, গুলি ও ষড়যন্ত্রের মুখেও মাথা নত না করা এক সাহসী উচ্চারণ-বীর ওসমান হাদী। তাঁর চির উন্নত শির আজ নতুন বাংলাদেশের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে অবিচল প্রতিবাদের শক্তি।

সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হলেও আদর্শ থেকে একচুলও সরে যাননি ইনকিলাব মঞ্চের এই নেতা। বরং তাঁর রক্তাক্ত সংগ্রাম আরও একবার প্রমাণ করেছে-ভয় নয়, প্রতিবাদই এই ভূখণ্ডের ঐতিহ্য। রাজপথ থেকে মানুষের হৃদয়-সবখানেই উচ্চারিত হচ্ছে একটাই শ্লোগান,
“বল বীর ওসমান হাদীদের চির উন্নত শিরই নতুন বাংলাদেশের শক্তি।”

এই সংগ্রামী চেতনার সঙ্গে যেন মিলে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর আহ্বান-
“বল বীর-চির উন্নত মম শির”।
নজরুল যে বিদ্রোহী চেতনার কথা বলেছিলেন, ওসমান হাদীর দৃঢ় অবস্থান যেন তারই বাস্তব প্রতিচ্ছবি। অন্যায়ের কাছে মাথা নত না করা, জুলুমের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো-এই আদর্শই আজ নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওসমান হাদীর ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলা নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা। কিন্তু ইতিহাস সাক্ষী, দমন-পীড়ন কখনো আন্দোলনকে থামাতে পারেনি।

নতুন বাংলাদেশ গড়ে উঠবে ভয়কে জয় করে, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে, ঠিক যেমন নজরুলের বিদ্রোহী বাণী, ঠিক যেমন ওসমান হাদীর অবিচল সংগ্রাম।

বল বীর-এই দেশ মাথা নত করবে না।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com