1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের

বরিশাল নগরের রুপাতলী হাউজিংয়ে মৃত্যুফাঁদে পরিণত ভাঙা ড্রেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল পথচারীদের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২১১ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার :

বরিশাল নগরীর রুপাতলী হাউজিং সংলগ্ন মহাসড়কের পাশে বিআরটিসি কাউন্টারের নিকটে একটি দীর্ঘদিনের সংস্কারহীন ভাঙা ড্রেন এখন এলাকাবাসীর জন্য যেন এক ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। ড্রেনটির বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনটির কোনো সংস্কার না হওয়ায় সড়কের পাশের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাতের অন্ধকারে গর্ত দেখা না যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোঃ মোতালেব হাওলাদার বলেন, “ড্রেনটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রতিদিন মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে। রাতে তো অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।”

এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

স্থানীয়রা দ্রুত ড্রেনটি সংস্কার করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com