1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:১৯|
শিরোনামঃ
বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১১৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত রফিকুল ইসলাম টিপু বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির কর্মী সাগরের নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (রাত ১১টা) নগরীর বরিশাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল সংক্রান্ত একটি বিষয় নিয়ে টিপু ও সাগরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাগর ধারালো অস্ত্র দিয়ে টিপুকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত আহত টিপুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com