1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বরিশাল টিটিসি থেকে মানুষের মাথার খুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল 

বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সিএন্ডবি রোডস্থ টিটিসির খেলার মাঠ থেকে খুলিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিএন্ডবি রোড কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ক্যাম্পাসে একটি মাঠে খেলতে গিয়ে মাটি খুঁড়ছিল কয়েকজন শিশু। এ সময় মানুষের একটি মাথার খুলি বেরিয়ে আসলে শিশুরা ভয়ে ডাক-চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, মাথার খুলিটি বহু পুরোনো। খুলি উদ্ধার করে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়। তারা এসে খুলিটি পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com