1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯৬ বার পড়েছেন

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও বন্দিদের সেবার মান নিশ্চিত করতে ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার কারাগারটি পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো: খায়রুল আলম সুমন।

পরিদর্শনকালে তিনি কারাবন্দিদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রশাসনিক দিকগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করেন। বিশেষ করে নারী কারাবন্দিদের পুনর্বাসন নিশ্চিতকল্পে চলমান প্রশিক্ষণ কার্যক্রম, পুষ্টিকর খাবারের মান, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন জেলা ম্যাজিস্ট্রেট।

পাশাপাশি প্রয়োজনীয় স্থাপনা সংস্কার ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাগণ, সমাজসেবা দপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগে বন্দিদের মানবিক সেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com