1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

বরিশালে ভূকম্পন অনুভূত—আতঙ্কে রাস্তায় নেমে আসে নগরবাসী

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়েছেন

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে বরিশালনগরীতেসহ সারাদেশের কয়েকটি জেলাতে ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ মৃদু কম্পনে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বাইরে বের হয়ে আসে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কম্পনটির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। নগরীর চকবাজার, নথুল্লাবাদ, কালিজিরা, সাগরদী, বান্দরোড চাঁদমারি, কাশিপুরসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা ভূকম্পন অনুভব করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূতির কথা জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা নিশ্চিত করতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থানে সতর্ক থাকতে বলা হয়েছে।

ঘটনাটি ঘিরে নগরবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com