নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বরিশাল শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এস.এম. রফিকুল ইসলাম।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কেক কাটার মধ্য দিয়ে শাখাটির এক বছরের কার্যক্রম ও সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।