1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন কে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর আনুষ্ঠানিক বক্তব্য ও প্রতিবাদ বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে অভিযোগ, সংবাদ ধামাচাপার চেষ্টায় মিডিয়াপাড়ায় দৌড়ঝাঁপ প্রতিকূলতা পেরিয়ে সুস্থ জীবনের পথে দুই তরুণী, পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বরিশালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উদযাপন শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড, ‘সেবা দিবস’ রোগীদের প্রশংসা! বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, আসছে অনুসন্ধানী প্রতিবেদন

প্রতিকূলতা পেরিয়ে সুস্থ জীবনের পথে দুই তরুণী, পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

দারিদ্র্য, মাদকাসক্তি ও নানা প্রতিকূলতার অন্ধকার পেরিয়ে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন দুই তরুণী। তাঁদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। চিকিৎসার ব্যয় নির্বাহে পৃথকভাবে দুইজনের জন্য মোট ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাঁদের একজন সোনিয়া রোজ (ছদ্মনাম)। তাঁর বাবা একজন ক্ষুদ্র চা-দোকানি।

দারিদ্র্য ও পারিবারিক সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠা সোনিয়া একপর্যায়ে মাদকাসক্তিসহ নানা প্রতিকূলতার মুখে পড়েন। গত ২১ জুন ২০২৬ তারিখে পুলিশ তাঁকে উদ্ধার করে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাঁকে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

সেখানে টানা চার মাস চিকিৎসা শেষে সুস্থ জীবনে ফেরার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। সোনিয়ার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য বরিশালের জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার ২০ হাজার টাকার একটি চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেন।

অন্যদিকে, সরকারি শিশু পরিবার (দক্ষিণ)-এর নিবাসী আয়েশার চিকিৎসার জন্য পৃথকভাবে আরও ১৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। দুই তরুণীর চিকিৎসা ও সুস্থতার প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (বর্তমানে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্র) ব্যবস্থাপক এবং সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

সংশ্লিষ্টদের মতে, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিকূলতার শিকার মেয়েদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সময়মতো মানবিক সহায়তা ও চিকিৎসা পেলে তাঁরাও নতুন করে স্বাভাবিক জীবন গড়ে তুলতে পারেন।

দুই তরুণীর চিকিৎসায় জেলা প্রশাসনের এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা নয়, বরং প্রতিকূলতার কাছে হার না মানা মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com