1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসা সেবায় অনন্য বরিশালের ল্যাবএইড, ‘সেবা দিবস’ রোগীদের প্রশংসা! বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, আসছে অনুসন্ধানী প্রতিবেদন বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও বরিশাল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালামের সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আব্দুস সালামের বাসভবনে উপস্থিত হন নেতৃবৃন্দ। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, নির্বাহী সদস্য আম্মার হোসেন আম্মান ও সঞ্জিব সিংহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে মরহুমার স্বামী আব্দুস সালাম এবং তাঁর চিকিৎসক ছেলে ডা. সিয়াম অংশ নেন। এ সময় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমাকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন— এই কামনা করেন নেতৃবৃন্দ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com