1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, চোরাই কম্পিউটার উদ্ধার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বড় চমক: নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কোটি টাকার সড়কে দুর্নীতি : ধামা চাঁপা দিতে প্রকৌশলীর মাধ্যমে মিডিয়া ম্যানেজের মিশন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজাপুরে সবুজের বার্তা, বৃক্ষরোপণে নেতাকর্মীরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ;  দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি-পীর সাহেব চরমোনাই বিএমএফ পরিবহনে যাত্রীকে ফেলে টাকা-মোবাইল নিয়ে চলে যাওয়ার অভিযোগ ; মালিক সমিতির সভাপতির দাবি—‘ঘটনার কোনো সত্যতা নেই, মিথ্যা বলছে’ আটক-ছাড়ার ঘটনায় শাওন কোথায়? তবুও সাময়িক বরখাস্ত সৌদি গিয়ে নিঃস্ব, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান

বরিশালে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, চোরাই কম্পিউটার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে পেশাদার চোর চক্রের অন্যতম মূলহোতা ইনছান সরদার ওরফে রাহুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গৌরনদী মডেল থানাধীন সুন্দরদী এলাকার বায়তুল নূর জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর চাঁদশী এলাকার বাবুল সরদারের ছেলে।

​গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গত ২০ আগস্ট দায়ের করা দণ্ডবিধির ৪৫৭/৩৭৯ ধারার একটি মামলায় (মামলা নং-২৬) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে রাহুলকে গ্রেফতার দেখানো হয়।

​পরবর্তী সময়ে রাহুলের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী তল্লাশি চালিয়ে গত ১০ আগস্টের অপর একটি চুরি সংক্রান্ত মামলার (মামলা নং-১৫) চোরাই যাওয়া কম্পিউটারটি উদ্ধার করে পুলিশ।

​গৌরনদী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাহুলের বিরুদ্ধে পূর্বেও চুরি ও চোরাই মালামাল কেনাবেচা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com