1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৩৬|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

বরিশালে ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে বিশাল র‍্যালি ও বেগম জিয়ার প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৮২ বার পড়েছেন

বরিশাল জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে নগরীতে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর রাখার বাবুর পুকুর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি সদর রোড, কাকলীর মোড় ও জিলা স্কুলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এর আগে র‍্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন। তার নেতৃত্বে শত শত ছাত্রদল নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় ভোট দিব কিসে, ধানের শীসে
তারেক রহমানের ৩১ তারিখের আগমন-শুভেচ্ছা স্বাগতম,
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক
স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন বলেন,
বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আজকের তরুণ সমাজকে সেই আদর্শ ধারণ করেই রাজপথে নামতে হবে। আগামী দিনে একটি সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক ও ভোটাধিকার নিশ্চিত বাংলাদেশ গড়তে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন,
তারুণ্যের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। প্রথম ভোট থেকে শুরু করে প্রতিটি ভোট ধানের শীষে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের ভবিষ্যৎ রক্ষায় ছাত্রদল আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com