1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত

বরিশালের ল-কলেজ কম্পাউন্ডে রোমহর্ষক পারিবারিক নির্যাতন: মায়ের ওপর হামলায় অভিযুক্ত দুই নেতা ছেলে — ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২০৭৭ বার পড়েছেন

বরিশালের ল-কলেজ কম্পাউন্ডে রোমহর্ষক পারিবারিক নির্যাতন: মায়ের ওপর হামলায় অভিযুক্ত দুই নেতা ছেলে – ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ

বরিশাল নগরীর হাসপাতাল রোডের “ল” কলেজ কম্পাউন্ড এলাকায় রাজনৈতিক পরিচয়ের দাপটে দুই ছেলের নিত্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধা মা আনোয়ারা বেগম। অভিযোগে তিনি নিজের দুই ছেলে-সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা মিলন ভুইয়া এবং ১৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুজন ভুইয়ার বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার হয়েছেন পরিবারের নিরীহ বড় ভাই উজ্জ্বল ভুইয়া ও ছোট ভাইও। হামলার পর ঘটনাটি ভিন্নখাতে নিতে অভিযুক্তরা নিজেদের ‘মাদকাসক্ত নির্যাতনের শিকার’ দাবি করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলায় ২৪ দিন কারাভোগ শেষে কামরুজ্জামান সুজন ভুইয়া মুক্ত হয়ে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের প্রতি আরও বেপরোয়া আচরণ শুরু করেন। দীর্ঘদিন ধরেই দুই নেতা ভাই মিলন ও সুজন মা ও দুই ভাইয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ।

বাদী আনোয়ারা বেগম জানান, ২৩ নভেম্বর রাত ৮টার দিকে বড় ছেলে উজ্জ্বল ভুইয়া বাথরুমে গেলে হঠাৎ সেজ ছেলে সুজন ভুইয়া বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে বড় ছেলে বের হলে কথা কাটাকাটির জেরে সুজন, তার স্ত্রী চাঁদনী, মেঝ ছেলে মিলন, তার স্ত্রী সাবেরা সুলতানা, মেঝ ছেলের সুমন্ধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী সোহেল (৬০), তার ছেলে হৃদয় চৌধুরী (২৫), মেয়ে সুমাইয়া চৌধুরী (২৭)সহ সবাই মিলে উজ্জ্বলকে মারধর শুরু করেন।

মা আনোয়ারা বেগম বড় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগে জানানো হয়েছে।

এই হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়।

বড় ছেলে পুলিশে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবুও বিবাদীরা পুলিশ উপস্থিতিতেও গালিগালাজ অব্যাহত রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, “আমার চার ছেলে। কিন্তু মেঝ ছেলে মিলন ভুইয়া আর সেজ ছেলে সুজন ভুইয়া বহুদিন ধরেই আমাকে ও আমার দুই ছেলেকে নিপীড়ন করে আসছে। ওইদিন তারা পরিকল্পিতভাবেই আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি একজন মা হয়েও আর সহ্য করতে পারছি না। আমি প্রশাসনের কাছে আমার ওপর হামলাকারী সন্তানদের উপযুক্ত শাস্তি চাই।”

এ ঘটনায় মা আনোয়ারা বেগম বাদী হয়ে দুই নেতা ছেলে, তাদের স্ত্রী, আত্মীয় ও সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com