1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:২২|
শিরোনামঃ
ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি “রাতভর ড্রেজার-ট্রাকের দৌরাত্ম্য, নদীভাঙনে বিলীন গ্রাম: বরিশালের তালতলীর কাগাশুরা-সাফানিশায় বালু সিন্ডিকেটের তাণ্ডব” কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল

নতুন নেতৃত্বে বিএমপি: কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি মোঃ আশিক সাঈদ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে বিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের পর তিনি বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি নগরীর নিরাপত্তা, জনসেবা ও পেশাদারিত্ব বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এর আগে নবনিযুক্ত কমিশনার বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে আনুষ্ঠানিকভাবে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।

নবনিযুক্ত কমিশনারের আগমনে বিএমপি’র কর্মকর্তা ও সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com