1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১০:১৬|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী ঘোষণা, ভোলা-বরিশাল সেতু নির্মাণে দৃঢ় প্রত্যয়ে নির্বাচনী মাঠে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১০ বার পড়েছেন

রিপোর্ট আসাদুজ্জামান মুরাদ 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে ভোলা-বরিশাল সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নির্বাচনী মাঠে তার বলিষ্ঠ অবস্থান, উন্নয়নমুখী পরিকল্পনা ও জনসম্পৃক্ত প্রচারণায় দিন দিন শক্ত অবস্থান তৈরি করছেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামীর প্রধানমন্ত্রী—এতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয়, এটি দক্ষিণাঞ্চলের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। দীর্ঘদিন ধরে অবহেলিত ভোলাবাসীর প্রাণের দাবি এই সেতু। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রথম অগ্রাধিকারেই থাকবে ভোলা-বরিশাল সেতু নির্মাণ।

ব্যারিস্টার পার্থ আরও বলেন, “ভোলাকে আর বিচ্ছিন্ন জনপদ হিসেবে দেখতে চাই না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও শিল্পায়নে ভোলাকে একটি আধুনিক জেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য।

নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ এবং সুস্পষ্ট উন্নয়ন রূপরেখা ভোলাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণদের মাঝেও তাকে নিয়ে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একজন শিক্ষিত, দূরদর্শী ও সাহসী নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে ভোলা-১ আসনে বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।
গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা বলেন, “ভোলার উন্নয়নের জন্য একজন যোগ্য সংসদ সদস্য দরকার, আর সেই যোগ্য নেতৃত্ব হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সব মিলিয়ে, ভোলা-বরিশাল সেতুর মতো সময়োপযোগী দাবিকে সামনে রেখে এবং তারেক রহমানের নেতৃত্বে আস্থার বার্তা দিয়ে নির্বাচনী মাঠে স্পষ্টভাবেই জয়ের পথে এগিয়ে যাচ্ছেন ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com