1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৮|
শিরোনামঃ
ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ

ঢাকা-বরিশাল মহসড়কে রাতে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, পুলিশি অভিযানে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪০৭ বার পড়েছেন

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রোববার দিবাগত রাত ২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল বের করেন। প্রায় ২০ মিনিট ধরে চলা এই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ২০–২২টি মশাল। মুখে মাস্ক পরা অবস্থায় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মোস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হন। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মোটরসাইকেলে দ্রুত সরে যায়। মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল থাকা সত্ত্বেও সুযোগ বুঝে একটি গোষ্ঠী মশালমিছিল বের করে। তাদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

এর আগে সকাল সাড়ে ৬টায় একই মহাসড়কের গোপালপুর এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। প্রায় চার ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com