1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৪৭|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

ঢাকা ডাকে বরিশালের চার নেতা: পৃথক স্কাইপ মিটিংয়ে কী জানালেন তারেক রহমান

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়েছেন

বরিশাল মহানগর বিএনপির চার গুরুত্বপূর্ণ নেতাকে হঠাৎ করেই ঢাকায় ডেকে নিয়ে পৃথকভাবে স্কাইপে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে যৌথ সভায় তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও এবার প্রথমবারের মতো প্রত্যেকের সঙ্গে একান্তে আলোচনা করেন তিনি। এতে বরিশাল মহানগর বিএনপির পুনর্গঠন ও সাংগঠনিক পরিস্থিতি ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত সোমবার মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হয়। পরদিন ঢাকা থেকে বরিশালমুখী যাত্রায় থাকা সাবেক সদস্য সচিব মীর জাহিদকে ভাঙ্গা পৌঁছানোর আগে ফের ঢাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একইভাবে গতকাল সকালে ঢাকায় ডাক পান মহানগরের ১নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিণ।

সূত্রের দাবি—তারেক রহমান প্রত্যেক নেতাকে সংগঠনের বর্তমান অবস্থা, অভ্যন্তরীণ সংকট, স্থানীয় নেতৃত্বের ভূমিকা এবং আগামী দিনে করণীয় বিষয়ে পৃথকভাবে মতামত জানতে চান। এর মাধ্যমে বরিশাল মহানগর বিএনপির নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা সোমবার রাতে ঢাকায় পৌঁছাই। এরপর স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে কথা বলেন। সংগঠনের সার্বিক অবস্থার বিষয়ে তিনি কিছু দিকনির্দেশনা দিয়েছেন।”

অন্যদিকে সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন,
“বরিশালের পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান মহোদয় আলাদাভাবে জানতে চেয়েছেন। তিনি মাঠের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত নেন।”

এদিকে হঠাৎ এ চার নেতাকে ডেকে এনে একান্ত বৈঠক করায় সংগঠনের ভেতর নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, এটি মহানগর বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ।

তবে দলীয় উচ্চপর্যায়ের কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com