1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

গৌরনদীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ: ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’-এর সুপারভাইজারকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ২ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১১টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার আলম মোটরস সংলগ্ন স্থানে অবস্থান নেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের একটি পরিবহন তল্লাশি করে ৫ কার্টন নিষিদ্ধ পলিথিন, যার মোট ওজন প্রায় ২০০ কেজি, জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে বাসটির সুপারভাইজার মো. শাহিন (৩৪)-কে আটক করা হয়। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের দুলাল হাওলাদারের পুত্র। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আইনানুগ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে গৌরনদী মডেল থানার এসআই (নি.) মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত পলিথিন ও সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com