1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
শিরোনামঃ
বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি

গৌরনদীতে নাটকীয় ঘটনা: ইয়াবা গিলে অচেতন হয়ে ধরা মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ১৩ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি। তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে তাকে থামতে বলা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করলে তিনি কৌশলে প্রায় ১০–১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com