1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়ি নলছিটিতে চুরি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়েছেন

ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

এদিকে একই দিন রাজধানীতে সন্ত্রাসী হামলার শিকার হন ওসমান হাদি। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে তাকে গুলি করা হয়। জানা গেছে, দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারি চালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং খুলি খুলে রাখা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক এবং জীবন সংকটাপন্ন।

ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পরই শুক্রবার বিকালেই পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকায় হামলার ঘটনা এবং একই সময়ে গ্রামের বাড়িতে চুরির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ উভয় ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com