1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

কুরআনের আলোয় আলোকিত বরিশাল: দারুল কুরআন মাদ্রাসায় জমকালো পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩০৯ বার পড়েছেন

বরিশালের কাশিপুরে অবস্থিত দারুল কুরআন অ্যারাবিক মাদ্রাসায় নাজেরা ও হেফজ বিভাগের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম ও হাফেজদের ওস্তাদ হাফেজ কারী আব্দুল হক। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রতিযোগিতায় নাজেরা ও হেফজ বিভাগের বিভিন্ন গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও, মাদ্রাসার দুইজন শিক্ষককে পাঠদানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির সফরসঙ্গী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার পরিচালক হাফেজ ফয়জুল্লাহ উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত মানের দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ধর্মীয় আবহ, আনন্দ এবং শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com