বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে সিটি এজেন্ট ব্যাংক, কলসকাঠী আউটলেট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের সামনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম, বিভিন্ন সেবা এবং এর সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জহির উদ্দিন খান, রিজিওনাল হেড, এজেন্ট ব্যাংকিং, বরিশাল; মো. সাইফুল ইসলাম নান্নু, রিজিওনাল হেড, এসএমই, বরিশাল; এবং আব্দুল মোতালেব, এরিয়া ম্যানেজার, বরিশাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাফি, প্রতিষ্ঠাতা ও সভাপতি, এখন সময় সংস্থা।
আয়োজকদের জানানো হয়, অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে স্থানীয় জনগণ সহজে, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।