1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আগৈলঝাড়া থানা পরিদর্শন করেছেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

পরিদর্শনকালে তিনি আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন, দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত হন। এছাড়া থানার বিভিন্ন অংশ ঘুরে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও মর্মবেদনা প্রকাশ করে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো স্থান নেই। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “মামলায় যদি কোনো নির্দোষ ব্যক্তি বা সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো অন্যায় ব্যবস্থা নেওয়া হবে না এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

মন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com