1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৪৩|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অগ্নি নির্বাপনে আহত স্টাফ ও আনসার সদস্যদের সম্মাননা জানালেন শেবাচিম হাসপাতাল পরিচালক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি নির্বাপনে আহতদের সম্মাননা জানালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। আজ বুধবার হাসপাতালের কনফারেন্স রুম বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, ওয়ার্ড মাস্টার ও আনসার সদস্যসহ ১১ জনকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বেলা ১১টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ইতঃপূর্বে হাসপাতালে অনেকবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নিকা-ের সময় ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয় স্টাফরা অনেক কাজ করে থাকেন। কখনই এভাবে কাউকে সম্মাননা প্রদান করা হয়নি। বর্তমান পরিচালক স্যারের এই উদ্যোগটি সবাইকে ভালো কাজের উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, হাসপাতালের স্টাফদের অগ্নি নির্বাপনে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয় পরিচালক স্যার ফায়ার সার্ভিস বিভাগকে অবহিত করেছেন এবং অচিরেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান এর সঞ্চালনা ও উপপরিচালক ডা. একেএম নজমুল আহসানের উপস্থিতিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, যে ভালো কাজ করেন, তার ভালো কাজের জন্য তাকে সম্মাননা প্রদান করা উচিত। এতে ওই মানুষটি ভালো কাজের প্রতি আরো উৎসাহিত হবেন। হাসপাতালে ভালো কাজের জন্য সম্মাননা প্রদানের বিষয়টি চালু করা হয়েছে।

তিনি বলেন, গত ১৭ মার্চ রাতে অগ্নিকা-ের সময় অগ্নি নির্বাপনে কাজ করে হাসপাতালের স্টাফসহ আনসার সদস্যরা আহত হয়েছিল। তাই তাদের প্রতি সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন। এছাড়া সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল, লিফ্ট অপারেটর ছায়েদ মিয়া, আনসার সদস্য রাকেশ সরকার, আল আমিন গাজি, মো. রাকিবুল, রুবেল দে, মো. রাজিব, কিশোর অধিকারী, মো. নাজমুল, স¤সম্রাট ভক্ত।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে হাসপাতালের ওপিডি (বহির্বিভাগ) ভবনের ৫ম তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা দিতে হাসপাতালে ফায়ার সার্ভিস ও আনসার সদস্য এবং হাসপাতালের স্টাফরা অন্য ওয়ার্ডে সরিয়ে নেয়। এতে আগুনের ধোয়ায় ৮ আনসার সদস্য ও ওয়ার্ড মাস্টার ও লিফ্ট ম্যান আহত হন। তাদের প্রতি সম্মাননা জানাতে এই আয়োজন।

ছবির ক্যাপশনে- শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি নির্বাপনে আহতের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com