1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৯|
শিরোনামঃ
ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি “রাতভর ড্রেজার-ট্রাকের দৌরাত্ম্য, নদীভাঙনে বিলীন গ্রাম: বরিশালের তালতলীর কাগাশুরা-সাফানিশায় বালু সিন্ডিকেটের তাণ্ডব” কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল

হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর ভোগান্তি লাঘবই হবে আমার প্রথম কাজ : আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি বড়জালিয়া ইউনিয়নের বাহেরচরে সহস্রাধিক নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়নের টেকের বাজারসহ বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। বিকেল ৫টায় তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীর হাটে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। ফ্যসিষ্ট হাসিনার বিগত শাসন আমলে দেশের শিক্ষা, আইন-বিচার ও অর্থনৈতিক খাতসহ সকল সেক্টর নষ্ট করে ফেলেছে।

এই দেশকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে আগামীতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জনান তিনি। আমি নির্বাচিত হতে পারলে হিজলা মেহেন্দিগঞ্জের মানুষদের ভোগান্তি লাঘবই হবে আমার প্রথম কাজ।
প্রচারণাকালে প্রার্থী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির প্রত্যাশা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ ও হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, যুব বিভাগের সভাপতি মাস্টার ইয়াছিন হেলাল ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ বশিরুল্লাহ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com