1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

“হাম-রুবেলা নির্মূলে বরিশালে জোর প্রস্তুতি: সিটি কর্পোরেশনে উচ্চপর্যায়ের অ্যাডভোকেসি সভা”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৯৬ বার পড়েছেন

৪ মে ২০২৬, সোমবার বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন টিকাদান কর্মসূচিকে সফল করতে এ সভায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে বলেন, হাম-রুবেলা নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। তিনি সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. মোহাম্মদ লোকমান হাকিম, সিভিল সার্জন ড. মঞ্জুর এলাহী এবং বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মঞ্জুরুল ইমাম শুভ্রসহ নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই এই ক্যাম্পেইনকে সফল করতে নগরবাসীর সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

সভা শেষে আসন্ন টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com