1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:২৯|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

“স্থগিতাদেশ বাতিল, ফিরলেন রোমান—বাকেরগঞ্জ যুবদলে নতুন জোয়ার!”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বপদে ফিরলেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমান। -এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাসের জোয়ার বইছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনবিরোধী কিছু অভিযোগের ভিত্তিতে রোমানকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সর্বশেষ কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় তার পদে বহাল রাখা হয়।

এ সিদ্ধান্তকে ঘিরে বাকেরগঞ্জে যুবদলের তৃণমূল পর্যায়ে ব্যাপক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাহসী ও জনপ্রিয় নেতা আতাউর রহমান রোমানের প্রত্যাবর্তন সংগঠনের জন্য একটি ইতিবাচক মোড় ঘোরানো বার্তা।

স্থানীয় নেতাদের ভাষ্য, “দুর্দিনে যিনি রাজপথে ছিলেন, সেই নেতার ফিরে আসা আমাদের জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়ে সংগঠনকে সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com