1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৫|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির তিন শীর্ষ নেতাকে সংগঠনের সকল সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সম্প্রতি বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে তৌফিকুল ইসলাম ইমরানকে আহ্বায়ক, আসিফ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো: আল আমীন মৃধাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তারাই সংগঠনের স্বাক্ষরিত সিদ্ধান্তের ক্ষমতা প্রয়োগ করবেন।

এদিকে কমিটিতে আরও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এই সময়ের মধ্যে জেলার বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা কেন্দ্রীয় নির্দেশনা মেনে সংগঠনকে শক্তিশালী, সুসংগঠিত ও কর্মমুখী করতে কাজ করবেন। একই সঙ্গে ছাত্রদলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল জেলা ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com