1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

রুপাতলী বাজারে হঠাৎ বয়লার মুরগির দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩০৯ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

রুপাতলী বাজারে হঠাৎ করেই বয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০–৭০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতা ও ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, আগে যেখানে বয়লার মুরগি কেজিপ্রতি ১৬০–১৭০ টাকায়, বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে ২২০–২৪০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এক ক্রেতা মোঃ মনির হোসেন বলেন যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এমনিতেই বেশি। তার ওপর মুরগির দাম বাড়ায় সংসার চালাতে আরও হিমশিম খেতে হচ্ছে। নিম্ন আয়ের অনেক পরিবার সপ্তাহে একদিন মুরগি কিনে খেতেন, এখন সেই সুযোগও কমে যাচ্ছে।

বাজারের একাধিক বিক্রেতা জানান, খামার পর্যায়ে মুরগির দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। এছাড়া পরিবহন খরচ ও খাদ্যের দাম বৃদ্ধিকেও দায়ী করছেন তারা। স্থানীয়দের দাবি, বাজার তদারকি জোরদার করে দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। তা না হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com