1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

মোহামেডান ক্লাবের জমি উদ্ধার ও সম্পত্তি রক্ষায় প্রশাসকের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়েছেন

আজ বুধবার (১৯ অক্টোবর) বরিশাল মোহামেডান ক্লাবের পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মোহামেডান ক্লাবের বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল, অনিয়ম ও বিভিন্ন ব্যক্তির অবৈধ প্রভাব বিস্তারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ক্লাবের মালিকানাধীন জমি দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়। এ ছাড়া ক্লাবের ঐতিহ্য, সম্পদ ও কার্যক্রম সুরক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

মোহামেডান ক্লাবের নেতৃবৃন্দ জানান, বরিশালের ক্রীড়া অঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে ক্লাবের সম্পত্তি নিয়ে জটিলতা ও বাহ্যিক প্রভাবের কারণে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্মারকলিপির মাধ্যমে এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে প্রশাসক বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com