1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে জোবেদা বেগম (৬০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদার (৬৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
​শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুলতান সরদার ও তার স্ত্রী জোবেদা বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে তাদের মধ্যকার কলহ চরম আকারে পৌঁছালে একপর্যায়ে জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করা হয়।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে কালকিনি থানার এসআই মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​কালকিনি থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com