1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৫|
শিরোনামঃ
দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

মহান বিজয় দিবসে জেএসডি ঝালকাঠি জেলা কমিটির নানা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়েছেন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (বিজয় দিবসের দিন) সকাল ৬টা ৩০ মিনিটে ঝালকাঠি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল ৯টার দিকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। সভা সঞ্চালনা করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেএসডি ঝালকাঠি জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রকৃত অর্থ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। পাশাপাশি তাঁরা দেশের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জেএসডির ভূমিকা ও দায়িত্ব নিয়েও আলোচনা করেন।

বক্তারা বলেন, মহান বিজয় দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নবায়নের দিন। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

কর্মসূচিতে জেএসডির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com