1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:০৯|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ১৬ এপ্রিল ২০২৬

মাদারীপুর শহরে ভুল চিকিৎসার অভিযোগে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি একটি হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্ত চিকিৎসক হাসপাতাল থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে।

স্বজনদের অভিযোগ, পিঠে ফোড়ার তীব্র ব্যথা নিয়ে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগমকে শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক অপারেশন থিয়েটার ছেড়ে চলে যান বলে অভিযোগ করেন স্বজনরা।

পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং মাদারীপুর-শরিয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা ঘটনার বিচার দাবি করেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, এর আগেও হাসপাতালটিতে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল।

নিহতের স্বজন হাসান মাদবর বলেন, “এ ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও দায়ীদের বিচার চাই।” মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, “ঘটনার খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হাসপাতালের বৈধতা ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিষয়ে তদন্ত চলছে। অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com