1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৮|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভুল করলে কেউ ছাড়বে না, বিকেলেই মিছিল হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন

 সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি। ২১ এপ্রিল ২০২৬

কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, নির্বাচনের পরপর এ মুহূর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষণ থাকবে না। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়াবে এবং কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখনকার যুগে কোনো ভুল ছড়িয়ে পড়তে সময় লাগে না।

দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিন মাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ যে ঘাটতিসহ আমরা পেয়েছি, এ ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে।

ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয় না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানানভাবে জোগাড় করতে হয়। তিনি আরও বলেন, সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা আগের মতো না। কমিউনিকেশনের কারণে জনগণ এখন অনেক বেশি ক্ষমতার মালিক। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে গেছে যে, যত বাহিনী গুছিয়ে রাখা হোক না কেন, যদি জনগণের অনুমোদন না থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকা যায় না। গুলি করে মানুষ মেরে মেরে ক্ষোভ দমন করা যায় না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সামনে আছে।

এজন্য জনগণের ক্ষমতা, ভোটের ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী। সবকিছুর মালিক জনগণ, এ ভয়টা যদি সরকার হিসেবে আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে পারব। আমরাও চাই জবাবদিহিতার এ শক্তিটা সজাগ থাকুক।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com