1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:৩১|
শিরোনামঃ
বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে ইউএনও’র অভিযান এডহক কমিটি থাকতেই ‘না’ বোর্ডের—তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অনুমোদন বাতিল ১৬ বছর পর ভোলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: নবনির্বাচিত কমিটিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

ভাণ্ডারিয়ায় মাদকাসক্ত শ্যালক ও শ্বশুরবাড়ির হামলায় জামাতা রক্তাক্ত, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক,
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় চুরির প্রতিবাদ করায় মাদকাসক্ত শ্যালক ও শ্বশুরবাড়ির লোকজনের নৃশংস হামলার শিকার হয়েছেন মো. মহিউদ্দিন সাগর (৩০) নামের এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত মহিউদ্দিন সাগর পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার চ্রিংগুরিয়া গ্রামের মৃত জাকির মীরের ছেলে।ঘটনার বিবরণে
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০শে মার্চ রাত আনুমানিক ৯টার দিকে নদমুলা ইউনিয়নের মাঝিবাড়ি এলাকায় সাগরের শ্বশুরবাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সাগরের শ্যালক হাসান মীর তার (সাগরের) মায়ের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে সাগরের সাথে হাসান মীরের বাকবিতণ্ডা ও গালিগালাজের ঘটনা ঘটে।পরবর্তীতে সাগর তার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর হাসান করিম সেন্টুর কাছে চুরির বিষয়টি জানিয়ে প্রতিবাদ করলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। শ্বশুর সেন্টু মীর, শ্যালক হাসান, শাশুড়ি ও স্ত্রী মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় সাগরের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
লুটপাট ও প্রাণনাশের হুমকি, আহত সাগরের দাবি, হামলার সময় অভিযুক্তরা তার একটি মোবাইল ফোন ভেঙে ফেলে এবং সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও সাগর কে শ্বশুর বাড়ির লোকজন একাধিকবার মারধর হত্যার হুমকি প্রদান করেন। ভয়াবহ তথ্য হলো, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও রেহাই পাচ্ছেন না সাগর। অভিযোগ রয়েছে, শ্যালক হাসান মীর মোবাইল ফোনে ক্রমাগত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি হাসপাতাল থেকে দ্রুত বাড়ি না ফিরলে তাকে হত্যা করা হবে বলেও শাসানো হচ্ছে।
অভিযুক্তের অপরাধমূলক নেপথ্য
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্যালক হাসান মীর একজন চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে। তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ পরিবার ও এলাকাবাসী।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মহিউদ্দিন সাগর ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত হাসান মীরসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com