1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৪২|
শিরোনামঃ
“রাতভর ড্রেজার-ট্রাকের দৌরাত্ম্য, নদীভাঙনে বিলীন গ্রাম: বরিশালের তালতলীর কাগাশুরা-সাফানিশায় বালু সিন্ডিকেটের তাণ্ডব” কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা

বাবুগঞ্জের দোয়ারিকা সেতুর ঢালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ১০জন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৮ বার পড়েছেন

জামাল কাড়াল ;

বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লাবিবা পরিবহনটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন। এ সময় উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর দুটি বাস মহাসড়কের ওপর আটকে পড়ায় কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং রাত দশটার দিকে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com