1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বাকেরগঞ্জে ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ: ধারালো অস্ত্রের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানার নিষ্ক্রিয়তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৪২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া এলাকায় ধানক্ষেতে গরু বাঁধাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন বাদল পেদা (৫৫) ও তার স্ত্রী রিনা বেগম (৪৫)। তারা স্থানীয় শাকবুনিয়া গ্রামের বাসিন্দা। আহত বাদল প্যাদা গুরুতর আহত হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (দুপুর ১২টার দিকে) একই এলাকার কিশোর গ্যাং সদস্য মেহেদী খান ও জাকির খানসহ কয়েকজন রিনা বেগমের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরিবারের অভিযোগ, এর একদিন পর রবিবার (দুপুর ৩টার দিকে) আবারও একই ঘটনার জেরে বাদল পেদার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আহতের বড় ছেলে রিপন প্যাদা বলেন,
“ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে তর্কের জেরে মেহেদী খান ও জাকির খান আমাদের পরিবারের ওপর হামলা চালায়। আমার মাকে শনিবার কুপিয়ে আহত করার পর রবিবার আমার বাবাকেও একইভাবে আঘাত করা হয়েছে।

ছোট ছেলে আরিফ প্যাদা অভিযোগ করে বলেন, আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে বাকেরগঞ্জ থানাকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com