1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড়

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৭৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা ভিন্ন দাবি করেছেন।


জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির একজন সদস্য। ঘটনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার ও এনামুলসহ কয়েকজন জড়িত রয়েছেন বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হাতপাখা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেন এবং ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া চলাফেরা করেন। তার এই সরল জীবনযাপনকে সুযোগ হিসেবে নিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং স্থানীয় প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা চেয়ারম্যানকে অবরুদ্ধ করলে তিনি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলার মিথ্যা অভিযোগ তুলেছেন বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, এর আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন পরিষদের ১১ সদস্য। ২০২৩ সালের ২০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় এবং এর অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছিল।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com