1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

বাউফলে জমিতে আমন রোপণে ব্যস্ত কৃষক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকেরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাঁটুপানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, প্রচণ্ড গরম ও কাদাপানির ভেতরেও কৃষকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জীবিকা ও পরিবারের অন্ন জোগানের আশায় তাঁরা প্রাণপণ পরিশ্রম করছেন।কৃষকেরা জানান, আমন ধানই এই অঞ্চলের প্রধান আয়ের উৎস। সময়মতো বৃষ্টি হওয়ায় এবার রোপণে তেমন সমস্যা হয়নি। তবে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি দাম বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন।

বাউফল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৩৪ হাজার ৭১৮ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২০ হেক্টর, উফশী ১৮ হাজার ৭৮৮ হেক্টর এবং স্থানীয় জাত ১৫ হাজার ৯১০ হেক্টর। এর বিপরীতে ইতিমধ্যে রোপণ সম্পন্ন হয়েছে মোট ২৮ হাজার ৩৮৪ হেক্টরে। এর মধ্যে হাইব্রিড ১০ হেক্টর, উফশী ১৫ হাজার ১২২ হেক্টর এবং স্থানীয় জাত ১৩ হাজার ২৫২ হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে।

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, ‘আমন রোপণের জন্য এখন অনুকূল পরিবেশ বিরাজ করছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার-বীজে সহায়তা প্রদান করা হচ্ছে। এ বছর আমনের বাম্পার ফলনের আশা করছি।’

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com