1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বরিশাল-৫ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৬১ বার পড়েছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ২৪ নভেম্বর সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মীর জাহিদুল কবির, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সদস্যসচিব আক্তার হোসেন মেবুল, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দের দৃঢ় প্রত্যয়—অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে এবং প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের কাছে ধানের শীষের প্রতীকের পক্ষে সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com