1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৪২|
শিরোনামঃ
ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত বরিশালে জেলা মটরযান মেকানিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সরকারি টাকায় অনিয়মের উৎসব! বাবুগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদপথে পাঁচ বছরের দৃঢ় পদচারণা: বরিশালে দৈনিক ‘আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন গলার কাঁটা সাগরদী সড়ক: অবৈধ দখলে থমকে ৪ লেন স্বপ্ন, মেয়রের জরুরি হস্তক্ষেপ দাবি আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়েছেন

বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি থাকা রোগীদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নাজমুল হাসান এবং সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোনায়েম সাদ।


ঈদের দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তারা। এ সময় রোগীদের চিকিৎসা সেবার সার্বিক মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের খাবারের গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। পাশাপাশি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নাজমুল হাসান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যারা অসুস্থতার কারণে পরিবার থেকে দূরে ঈদ কাটাচ্ছেন, তাদের মাঝে সামান্য আনন্দ পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট।

সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোনায়েম সাদ জানান, হাসপাতালের রোগীদের জন্য নির্ধারিত খাবার ও সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। ঈদের দিনেও যেন রোগীরা যথাযথ চিকিৎসা ও সেবা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন। রোগীদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com