1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:৪১|
শিরোনামঃ
মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা মে দিবসে শ্রমিকদের ঢল: বরিশালে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে বিলকিস শিরীনের জোরালো বার্তা বাবুগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ড হুমায়ুনের দোকানসহ কয়েকটি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত বরিশালে জেলা মটরযান মেকানিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি সরকারি টাকায় অনিয়মের উৎসব! বাবুগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সংবাদপথে পাঁচ বছরের দৃঢ় পদচারণা: বরিশালে দৈনিক ‘আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালকের সাথে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলালের সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্ড পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল আজ রবিবার সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ মশিউল মুনীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য ব্যবস্থাপনা, হাসপাতাল সেবা সম্প্রসারণ এবং রোগীভোগান্তি কমানোর বিষয়ে তিনি পরিচালকের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসকদের কর্মপরিবেশ, চিকিৎসা সেবার মানোন্নয়ন, যন্ত্রপাতি সংকট এবং আগত শীত মৌসুমে রোগীর চাপ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর বলেন—শেবাচিম হাসপাতালের সেবা আরও উন্নত করতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে মোয়াজ্জেম হোসেন হেলাল হাসপাতালের মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু ওয়ার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিট পরিদর্শন করেন। রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান নিয়ে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন—“শের-ই বাংলা মেডিকেল শুধু বরিশালের নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ভরসার জায়গা। এখানে রোগীরা যেন আরও উন্নত এবং সময়োপযোগী সেবা পান, সে বিষয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভবিষ্যতে স্বাস্থ্যখাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ হেলালের এই পরিদর্শন ও মতবিনিময়কে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com