1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড়

বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫১৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল বিসিকে সূর্যমূখী পলিমার নামে একটি উৎপাদন মূখী কারখানার ভারী যন্ত্রপাতীসহ সকল ওয়েষ্টেজ মালামাল চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় অন্ধকারের ভেতর শেষ ধাপে যন্ত্রপাতি গায়েব করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি প্রক্রিয়া বন্ধ হয়। আরিফ ও বিসিকের রীনা কটন মিলস’র সত্ত্বাধিকারি নারী উদ্যোক্তা রীনা ওই মালামাল চুরির সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছেন সূর্যমূখীর মালিক নাসির উদ্দিন। তবে রীনা বেগম জানান, তিনি মালামাল চুরি করেননি,আরিফের কাছ থেকে ক্রয় করেছেন। সরেজমিনে জানা যায়, বিসিক নগরীতে সূর্যমূখী পলিমারের সত্ত্বাধিকারি নাসির উদ্দিন। তিনি কাউনিয়া থানা পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের জানান, তিনি তার ফ্যাক্টরিতে প্লাষ্টিক দড়ি উৎপাদন করতেন। রমজানের কারনে উৎপাদন বন্ধ রেখেছেন। এ সুযোগে রাতের অন্ধকারে তার কারখানার প্রায় দেড় কোটি টাকার মালামাল চুরি করেছে আরিফ ও বিসিকের অপর ব্যবসায়ী রীনা বেগম । রীনা বেগম সাংবাদিকদের জানান, তিনি জানতেন ফ্যাক্টরির মালিক আরিফ। তাই আরিফের কাছ থেকে মালামাল মালামাল ক্রয় করেছি। তবে তিনি মাল ক্রয়ের কোন রশিদ বা মেমো দেখাতে পারেননি। এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের এ এস আই হাসান জানান, মালামাল চুরির ঘটনার সত্যতা মিলেছে। থানায় লিখিত অভিযোগ দিলে,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com