1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:২৯|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

বরিশাল নগরের চৌমাথা বাজারে আকস্মিক অভিযান: নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের নজরদারিতে নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা ফেরার বার্তা”

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়েছেন

রিপোর্ট: আসাদুজ্জামান মুরাদ

বরিশালে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালিত হলো আকস্মিক বাজার পরিদর্শন। গতকাল বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সিএন্ডবি সড়কের চৌমাথা বাজারে এই কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাছ-মাংস, কাঁচাবাজার, মিষ্টির দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে মূল্য তালিকা, মানসম্মত পণ্য, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে স্থিতিশীল বাজারদর, পণ্যের মান, নিরাপদ খাদ্য এবং সামগ্রিক বাজার পরিবেশ নিয়ে মতবিনিময় করেন। একইসাথে বাজারে শিশুশ্রম বন্ধে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেন।

এসময় বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার (বরিশাল সদর), সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এই বাজার পরিদর্শন কার্যক্রমে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com