1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

বরিশালে ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়েছেন

বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তারেক ইসলাম কেডিসি এলাকার বাসিন্দা এবং জয়নাল আবেদিনের ছেলে। তিনি ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কেডিসি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়।

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিমের নেতৃত্বে এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব ও এএসআই জামালসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সম্পৃক্ত থাকার অভিযোগে তারেক ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া বিএনপির অফিস ভাঙচুরসহ মোট তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com