1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৪৫|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে রাস্তার ধারে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি; দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৬৯ বার পড়েছেন

বরিশাল বি.এম. কলেজ রোড, ২০নং ওয়ার্ড, ইন্দো-বাংলা ওষুধ কোম্পানি সংলগ্ন ও শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে “মেসার্স মনি ফার্নিচার” নামে একটি দোকান রাস্তার পাশে বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার রেখে অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনো ধরনের লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা নিরাপত্তা অনুমোদন ছাড়াই খোলা জায়গায় সিলিন্ডার মজুত ও বিক্রি করা হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, তাছাড়া শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশুনা করছেন এবং তাদের জীবন এই গ‍্যাস সিলিন্ডার কারনে নিরাপত্তা হিনতায় ভুগছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও যানবাহন চলাচল করে। তার মাঝেই রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা গ্যাস সিলিন্ডারগুলো স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে। অনেকেই বলছেন, এভাবে রাখা সিলিন্ডারগুলো যেন একেকটি “চলমান বিস্ফোরক” যেগুলো যেকোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, মেসার্স মনি ফার্নিচারসহ কয়েকটি প্রতিষ্ঠান রাস্তার ধারে সিলিন্ডার রেখে বিক্রি করছে। এসব দোকানে নেই কোনো বৈধ লাইসেন্স, নেই ফায়ার সেফটি সরঞ্জাম কিংবা নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা। ফলে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এই গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
বাংলাদেশের প্রচলিত গ্যাস সিলিন্ডার আইন ও বিধিমালা অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের জন্য অবশ্যই বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন, নির্ধারিত লাইসেন্স এবং অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা থাকতে হয়। খোলা জায়গায় বা জনসমাগমপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে সিলিন্ডার মজুত ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিশেষজ্ঞদের মতে, এলপিজি গ্যাস অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক। সামান্য লিকেজ, অতিরিক্ত তাপ বা আগুনের সংস্পর্শে এলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ত সড়কের পাশে এমন অনিরাপদভাবে সিলিন্ডার রাখা হলে তা একাধিক প্রাণহানির কারণ হতে পারে।

এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সিলিন্ডার অপসারণ, লাইসেন্সহীন ব্যবসা বন্ধ এবং নিরাপদ বিক্রয় ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, যে কোনো সময় এই অবৈধ কার্যক্রম ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com