1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বরিশালে প্রথম নারী এসপি: দায়িত্ব পেলেন ফারজানা ইসলাম

সম্পাদনা আসাদুজ্জামান মুরাদ
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়েছেন

রিপোর্ট জামাল কাড়াল 

বরিশাল জেলা পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন ফারজানা ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বুধবারের এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলাতেই নতুন এসপি পদায়ন করা হয়, যেখানে চারজন নারী কর্মকর্তার একজন হিসেবে বরিশালে নিয়োগ পেয়েছেন ফারজানা ইসলাম।

ফারজানা ইসলাম বর্তমানে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ২১ ডিসেম্বর তিনি সেখানে যোগদান করেন। এর আগে তিনি ঢাকার বিশেষ শাখা (এসবি)-তে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২৫তম বিসিএস ব্যাচের এই মেধাবী কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

বরিশাল জেলায় এই প্রথম কোনো নারীকে এসপি পদে নিয়োগ দেওয়া হলো—যা জেলার পুলিশ প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com