1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মাহফুজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা বাবুগঞ্জে যুবদল নেতা সাহাজুল ইসলামের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ নেতৃবৃন্দের বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ

বরিশালে ‘পারাবাত-১৮’ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, আহত ২ কৃষক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২০ বার পড়েছেন

বরিশালের কীর্তনখোলা নদীতে ‘পারাবাত-১৮’ লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে রিংকন (২৭) ও হোসেন (৩৮) নামে দুই কৃষক আহত হয়েছেন।

জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে চরবাড়িয়া এলাকা থেকে কৃষি উৎপাদনের উপকরণ- সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নৌকাযোগে নদী পার হচ্ছিলেন তারা। এ সময় ‘পারাবাত-১৮’ লঞ্চটি নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।
গুরুতর আহত রিংকনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার বুকে গুরুতর আঘাত লেগেছে। অপর আহত হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নৌকায় থাকা সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নদীতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লঞ্চটি নৌকাটিকে দেখতে পেলেও ধাক্কা দেয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com