1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তারের অভিযোগ, আলোচনায় ‘বি-মুহুরী’ পরিবার! করে দেখিয়ে দিলাম, নাকি সত্যিই কিছু করলাম—এমন আয়োজনের তাৎপর্য কী? প্রসঙ্গ: বিচ কার্নিভাল ২০২৬, কুয়াকাটা বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে ‘১০০ টাকার মুহুরী’ পরিবারকে ঘিরে মাদক কারবারের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা! বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগ, অর্থের উৎস কী! ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী?

বরিশালে ট্রেড লাইসেন্সহীন ব্যবসাপ্রতিষ্ঠানে বিসিসির অভিযান, জরিমানার কবলে ৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশাল নগরীতে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও লাইসেন্স নবায়ন না করায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং ট্রেড লাইসেন্স না থাকা কিংবা দীর্ঘদিন নবায়ন না করার বিষয়টি প্রমাণিত হলে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নগরীতে সুশৃঙ্খল ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের আহ্বান জানানো হয়েছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com