1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:৩০|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

বরিশালে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়েছেন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামের কৃষক ওয়াজ উদ্দিন রাঢ়ী হত্যা মামলার প্রধান আসামি মো. বাবু ওরফে শিমুল রাঢ়ীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিত্বে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল রাড়ী মেহেন্দীগঞ্জের নয়াখালী গ্রামের মৃত সেকান্দার রাঢ়ীর ছেলে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দুই বছর আগে কৃষক ওয়াজ উদ্দিন রাঢ়ীর সাথে শিমুল রাঢ়ীর জমিতে চাষাবাদের চুক্তি হয়।

কিন্তু পাওনা টাকা পরিশোধে গড়িমসি করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরধরে চলতি বছরের ২০ আগস্ট দুপুরে উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে ভিকটিমের বাড়ির পেছনের ধানক্ষেতে শিমুল রাঢ়ী মাছ ধরার ধারালো জালার কোচা দিয়ে ওয়াজ উদ্দিনের মাথায় একাধিকবার আঘাত করে।

এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে ভিকটিমের স্ত্রীকেও মারধর করে পানিতে ফেলে দেয় অভিযুক্ত শিমুল।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম ওয়াজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদি হয়ে মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই শিমুল নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com