1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

বরিশালে আল্লামা মুফতি রফিকুল ইসলাম (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পড়েছেন

বরিশালের ঐতিহ্যবাহী দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা-এর প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি রফিকুল ইসলাম (রহ.)-এর ৬ষ্ঠ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টায় নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী মোল্লাবাড়ী জামে মসজিদে মাদ্রাসার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার ইলমি খেদমত, দ্বীনি অবদান ও সমাজ গঠনে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডা. সাইয়েদ মুহাম্মদ সারাফত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লামা মুফতি রফিকুল ইসলাম (রহ.) ছিলেন একজন দূরদর্শী আলেমে দ্বীন। তাঁর প্রতিষ্ঠিত এ মাদ্রাসা শুধু দ্বীনি শিক্ষা নয়, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি প্রতিষ্ঠাতার রূহের মাগফিরাত কামনা করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আমির ফয়সান বিন মাহবুব (রাকিব)। তিনি বলেন, প্রতিষ্ঠাতার দেখানো আদর্শ অনুসরণ করে মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব। তিনি আয়োজনে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠাতার স্বপ্ন বাস্তবায়নে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল্লামা মুফতি রফিকুল ইসলাম (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com